পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান-গাঁজা উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও  প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশস ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ আগস্ট) র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত