রাজবাড়ীর পাংশায় মাদক সেবন করে বাবা-মাকে নির্যাতন করায় ছেলেকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম দন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ (১৯)। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের বি-মালঞ্চি গ্রামের সৈয়দ শেখের ছেলে।
পাংশা থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আসামি ইব্রাহিম শেখ মাদক সেবন করে তারা বাবা-মাকে মারধর করেন। এরপর তার বাবা-মা অসহ্য হয়ে পাংশা থানা পুলিশকে সংবাদ দিয়ে মাদকসহ ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইব্রাহিম শেখকে ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে।