গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

রাজধানীর বংশাল আলুবাজার বড় মসজিদ এলাকায় একটি বাসা থেকে ফয়সাল (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা ফেরদৌস আলম বলেন, ফয়সাল আগে পড়াশোনা করত। পরে কিছুই করে না, বাসাতেই থাকে। বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়। বিষয়টি টের পাওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ছেলে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এ বিষয়ে কিছুই বলতে পারব না।