গোপালগঞ্জ অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পাঁচুড়িয়া এলাকার মেসার্স গংগা মোটরস এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স।
তিনি জানান, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী গংগা মোটরস নামে এক প্রতিষ্ঠানে দেড় হাজার লিটার তেল মজুত পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।