বিষয় : সাধারণ জ্ঞান
১. ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে?
উত্তর : ১৮৬১ সালে
২. প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি?
উত্তর : নিউজিল্যান্ড
৩. ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : মাউন্ট তারানাকি
৪. টঝঅওউ কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র
৫. ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কী?
উত্তর : শহীদ বাহমান বাগেরি
৬. ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে?
উত্তর : বেনিতো মুসোলিনি
৭. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম
৮. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর : নারিকেল জিনজিরা
৯. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
১০. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উত্তর : পুন্ডু
১১. তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত?
উত্তর : লালমনিরহাট
১২. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছ
১৩. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
১৪. বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কী?
উত্তর : মুসা ইব্রাহীম
১৫. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
উত্তর : ৭টি
১৬. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
১৭. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তর : ১২ মার্চ, ২০১৭
১৮. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
উত্তর : নিতুন কুন্ডু
১৯. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁও
২০. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
উত্তর : ৭ মার্চ, ১৯৭৩
গ্রন্থনা : এজাজ পারভেজ