পান্থ কানাই আবারও অভিনয়ে

আবার চলচ্চিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী। শাকিব খানের আসন্ন ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে বলে জানিয়েছেন এই গায়ক। তবে অভিনয়ের বিষয়টি পান্থ কানাই নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন পান্থ কানাই। 

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী। এদিকে শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে মুক্তি পেয়েছে ‘রকস্টার’র ফার্স্ট লুক, যেখানে একবারে ভিন্নভাবে হাজির হয়েছেন এই অভিনেতা।