রাজশাহীতে হামলায় কৃষক লীগ নেতা নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গত শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম কামরুল হাসান মিঠু (৪০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে এলাকার মাঠে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন কামরুল হাসান মিঠু। এ সময় প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি পাশর্^বর্তী জমির মালিক সাদ্দামের পেঁয়াজের ক্ষেতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে ধারালো বস্তু দিয়ে কামরুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। কামরুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কামরুল মারা যান। জানা যায়, সাদ্দামের (২৮) বাড়িও একই এলাকায়। দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। 

পুলিশ জানায়, সাদ্দাম গত শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে মাথায় আঘাত দেখিয়ে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ করে আসার কয়েক ঘণ্টা পরই কামরুলের মৃত্যু হয়।