ছেলে-নাতিদের বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে ও পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ও নাতিদের বিরুদ্ধে।

গতকাল রবিবার দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী (৬৫) পেশায় শুঁটকি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর তথ্যমতে, ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগ্বিত-ার একপর্যায়ে রফিকুল ইসলাম তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ তিন ছেলেকে নিয়ে হোসেন আলীর ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে মারধর করলে মাটিতে লুটিয়ে পড়েন হোসেন আলী। মৃত্যু নিশ্চিত করতে তারা তাকে পাশের একটি পুকুরে ফেলে দেয়। পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।