গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস চাপায় নুরে আলম (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর আলম খোরশেদ গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ব্যাটারি জালিত অটোভ্যান নিয়ে হাইওয়ে দিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় বাসটি। এসময় ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়লে বাসটি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, বাসটি থানায় নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।