জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জয়পুরহাটে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ জয়পুরহাটের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজেস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা নিরাপদ সড়ক চাই সভাপতি নুর ই আলম, সহ-সভাপতি নুরল ইসলাম রনজু এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খানসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, চলমান এই কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।