জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলার সদর, কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন এবং কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। এ সময় ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ১০ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ আটককৃতদের অপরাধের মাত্রা অনুযায়ী সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও মো. সালাহ্ উদ্দিন।
টেকনাফে মিয়ানমারের ৩ নিরাপত্তা সদস্য আটক