জয়পুরহাটে ৫৫১ বোতল যৌনউত্তেজক সিরাপসহ মো. মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১৯ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তফা সদর উপজেলার কাদেয়া ফকিরপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় মোস্তফার হেফাজত থেকে ৫৫১ বোতল যৌনউত্তেজক সিরাপ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘট্নায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান।