মাঠপ্রশাসন গোছাচ্ছে সরকার ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দায়িত্বগ্রহণের পর থেকেই মাঠপ্রশাসনে বদল আনছে সরকার। এরই ধারাবাহিকতায় পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর, রাজবাড়ী, পাবনা, ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে গত এক মাসে প্রত্যাহার করে জনপ্রশাসনের বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে ২০ জেলা প্রশাসককে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছেÑ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে গত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই তাদের প্রত্যাহার করা হলো।