মুহিত যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৮ এএম

সরকার যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের এ কর্মকর্তা সম্প্রতি অবসরে গেছেন। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালনের পর তিনি ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টরের দায়িত্ব পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে আগামী দুই বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত