ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন, যা দেশের অশ্বারোহী ক্রীড়া খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন পারিপার্শ্বিক বিভিন্ন কারণে নিষ্ক্রিয় থাকার পর এখন নতুন কাঠামো ও পরিকল্পনা নিয়ে পুনর্গঠিত হয়েছে।

বাংলাদেশে অশ্বারোহী ক্রীড়া দীর্ঘদিন অবহেলিত থাকলেও বর্তমানে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে সংগঠনটি দেশব্যাপী ঘোড়ায় চড়া এবং অশ্বারোহী ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করবে।

এ লক্ষ্যে গত ২৯ মার্চ সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অব.) এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।