বয়সে দ্বিগুণ বান্ধবীকে হত্যার অভিযোগে কাঠগড়ায় ক্রিকেটার 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এবং ক্লাবের হয়ে রেকর্ড গড়া ক্রিকেটার ট্রিস্টান পেরেজ এখন খুনের আসামি। নিজের বান্ধবী ইলানা ব্রুককে হত্যার অভিযোগে চলতি সপ্তাহে কেপটাউনের উইনবার্গ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।

গত ২৩ মার্চ তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি পোলসমুর কারাগারে বন্দি রয়েছেন। আগামী ৯ এপ্রিল তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ভোরে তারা খবর পেয়ে ফ্ল্যাটে পৌঁছান। প্রাথমিকভাবে এটিকে 'ঘরোয়া বিবাদ' বা 'সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু' বলে মনে করা হয়েছিল। এমনকি ট্রিস্টান পেরেজ পুলিশকে জানিয়েছিলেন যে, ৪৬ বয়সী ইলানা ব্রুক আত্মহত্যা করেছেন।

ট্রিস্টান পেরেজ ও ইলানা ব্রুক

তবে তদন্তে মোড় ঘোরে পেরেজের ফোন চেক করার পর। মিডিয়া ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তার ফোনে একটি উত্তপ্ত বাকবিতণ্ডার রেকর্ডিং খুঁজে পায়, যা ইলানা ব্রুকের মর্মান্তিক মৃত্যুর ঠিক আগের মুহূর্তের বলে ধারণা করা হচ্ছে। এই প্রমাণের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থল থেকে পেরেজকে হেফাজতে নেয়।

ক্ল্যারমন্ট ক্রিকেট ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন পেরেজ। সম্প্রতি তিনি ক্লাবের দ্বিতীয় একাদশের হয়ে মাত্র ১১৩ বলে রেকর্ড ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন। তবে এই উজ্জ্বল পারফরম্যান্সের আড়ালে ছিল শৃঙ্খলার অভাব। গত ফেব্রুয়ারিতে ক্লাবের নীতি ও মূল্যবোধের পরিপন্থী আচরণের দায়ে পেরেজের সদস্যপদ বাতিল করেছিল ক্ল্যারমন্ট ক্রিকেট ক্লাব।

নিহত ইলানা ব্রুক ছিলেন ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (WPCA) সাবেক ব্র্যান্ড ম্যানেজার ডেভিড ব্রুকের প্রাক্তন স্ত্রী। ডব্লিউপিসিএ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, ইলানা ছিলেন ক্রিকেট পাগল একজন মানুষ। নিউল্যান্ডসের গ্যালারিতে নিয়মিত উপস্থিত থেকে তিনি দলকে সমর্থন জানাতেন। তার মৃত্যুতে পুরো ক্রিকেট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।ন ক্রিকেট অনুরাগী নারীর প্রাণ হারানো সত্যিই দুঃখজনক। খেলাধুলায় মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা যে কতটা জরুরি, এই ঘটনা আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।