হঠাৎ কেন আলোচনায় হালান্ড ও তার প্রেমিকা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

সম্প্রতি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের ব্যক্তিগত জীবনের এক নতুন দিক প্রকাশ পেয়েছে। ইউটিউবে নিজের নতুন চ্যানেলে হালান্ড প্রথম ভিডিও প্রকাশ করার পর থেকে তা ইউরোপজুড়ে আলোচনার ঝড় তুলেছে। হঠাৎ করে আলোচনায় হালান্ড ও তার প্রেমিকা ইসাবেল হগসেং জোহানসেন।

আলোচনায় আসার কারণটাই বা কি? হালান্ডের প্রেমিকা ইসাবেল হগসেং জোহানসেনের এক স্বীকারোক্তিতে আলোচনায় আসেন এই জুটি।

ভিডিওর এক পর্যায়ে হালান্ড নিজের কৈশোরের স্মৃতিচারণা করছিলেন। তিনি বলেন, ''আমার একটা মিউজিক ভিডিও আছে যেখানে আমি বন্ধুদের সঙ্গে গান গেয়েছিলাম। ঠিক তখনই পাশে বসা ইসাবেল হেসে উঠে বলেন, 'আমি আসলে তোমার বেস্ট ফ্রেন্ডকে চিনতাম। তাই প্রথমে তাকেই পছন্দ করেছিলাম।'

তার এই অকপট মন্তব্যে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান হালান্ড। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে রসিকতা হিসেবেই দেখেছেন, আবার কেউ মনে করেছেন, এমন ব্যক্তিগত কথা প্রকাশ্যে বলা ঠিক হয়নি।

তবে ইসাবেল যোগ করেন, 'তারপর যখন তোমাকে দেখলাম, আমার মত পাল্টে গেল।' ভিডিওতে দেখা যায়, হালান্ড তার প্রেমিকার এই কথাগুলো হাসিমুখে শুনছেন যা দর্শকদের কাছে এক মজার মুহূর্ত হয়ে উঠেছে।

নরওয়ের বাসিন্দা ইসাবেল হাউগসেং জোহানসেন হালান্ডের শৈশব থেকেই তার জীবনের অংশ। দুজনের সম্পর্কের সূচনা ব্রিনে ফুটবলক্লাব থেকে, যেখানে পাঁচ বছর বয়সে হালান্ড ফুটবলের সঙ্গে যুক্ত হন এবং এক দশকেরও বেশি সময় কাটান। ইসাবেলও ওই ক্লাবের নারী দলে খেলতেন।

এই ভিডিও প্রকাশের পর থেকে অনেকে ইসাবেল ও হালান্ডের প্রশংসা করেছেন তাদের সরলতার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত