গার্ডিয়ান লাইফের সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবার

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে ঋণগ্রহীতাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় বীমা দাবির অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির আওতায় এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো ঋণগ্রহিতা ঋণ পরিশোধের পূর্বে মৃত্যুবরণ করলে তার বকেয়া ঋণের দায় গার্ডিয়ান লাইফ বহন করে। সম্প্রতি এফআইভিডিবির দুই ঋণগ্রহিতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের আগেই ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জ¦রজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মৃত্যুবরণ করেন।

এই পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে গার্ডিয়ান লাইফ এবং এফআইভিডিবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ গার্ডিয়ান লাইফ পরিশোধ করে।