জামায়াত নেতা সাইফুল

সরকার মুখে জুলাই সনদ মানলেও কার্যত তা বাদ দিয়েছেন

সরকারি দল মুখে জুলাই সনদ মানার কথা বললেও কার্যত তারা তা বাদ দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। 

তিনি বলেন, আইনি বিতর্কটা অপ্রয়োজনীয়। আইন দিয়ে জুলাই বিপ্লব ও একাত্তরে স্বাধীনতা যুদ্ধ হয়নি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বার্ষিক রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকার যেসব অধ্যাদেশ জারি করেছিল তা রাষ্ট্রের জরুরি ছিল কিন্তু বিএনপি সরকার তা বাদ  দিচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা চাইলে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা বাদ দিয়ে দিতে পারবে। কিন্তু জনগণের আকাঙ্খা বাস্তবায়ন না হওয়ায় গোটা জাতি হতাশ হয়ে পড়েছে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জাব্বার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংগঠনের সদস্যরা।