শোবার ঘরের ওয়ারড্রবে মিলল পিস্তল-কার্তুজ, যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পঞ্চসারে অভিযান চালিয়ে শোবার ঘরের ওয়ারড্রব থেকে বিদেশি পিস্তল, কার্তুজ ও ম্যাগজিনসহ মাহফুজুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাহফুজুর গোসাইবাগ গ্রামের বাবুল হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন দুপুর আড়াইটার দিকে অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় বসতঘরের শোবার ঘরে ওয়ারড্রবে তল্লাশি চালিয়ে পিস্তল, কার্তুজ ও ম্যাগজিন পাওয়া যায়।