মুন্সীগঞ্জে ৫১০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়  অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৯ আগষ্ট) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- লিটন শেখ (৫২), মো. সাইফুল ইসলাম শাহীন (৩৫), মো. তুষার (২০) ও মো. জীবন হোসেন (৩১)।

ডিবি পুলিশ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই রাতে জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় অভিযান চালান তারা। এসময় চারজনকে আটক  করলে তাদের কাছে ইয়াবা সমুদয় ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত