গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকসহ ছাইদার রহমান (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা।
সোমবার (৬ এপ্রিল) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাইদার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (মেম্বার) সদস্য। তিনি টিয়াগাছা ভবানীপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্যের শয়েন কক্ষে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম। তিনি মুঠোফোনে জানান,গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ছাইদার রহমানকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়।