মাদক কারবারি বিটলু গ্রেপ্তার

বিটলু মিয়া দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য গাঁজা সরবরাহ করতেন।

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ বিটলু মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। 

এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার শালমারা ইউনিয়নের হাবিবের বাইগুনী গ্রামের করোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিটলু মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মৃত জবান আলীর ছেলে। 

পুলিশ জানায়, বিটলু মিয়া দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য গাঁজা সরবরাহ করতেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান করে। এসময় করোনা বাজার এলাকা থেকে বিটলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক আরও জানান, বিটলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। পুলিশের মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত