৯ মাসের মধ্যে গাইবান্ধার তিন ডিসি

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মনিরুজ্জামান। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. মনিরুজ্জামান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে কর্মরত। বদলি স্বরূপ তাকে গাইবান্ধা জেলা প্রশাসত (ডিসি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে প্রত্যাহার করা হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রশাসনের তথ্যানুযায়ী, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী মোয়াজ্জম আহমদ। ওই বছরের ৮ নভেম্বর মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার আগেই ১৩ নভেম্বর মুহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগের উপ সচিব পদে নিয়োগ দেওয়া হয়। পরে ওই সালের ১৪ নভেম্বর গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে নিয়োগ দেয়  জনপ্রশাসন মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত