শার্শায় পিআইও’র অপসারণ দাবিতে মানববন্ধন

যশোরের শার্শায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শার্শা উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আসা ইউপির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সেøাগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।