কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের একটি ল্যাবসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। গতকাল সোমবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান বলেন, ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তদন্তকাজে অগ্রগতি হয়েছে। চক্রটি ক্রিপ্টোকারেন্সিতে কিটামিনের লেনদেন করত। তাদের কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে।

এ ছাড়া রাজধানীতে পৃথক অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।