সেলিম উদ্দিন বললেন

জামায়াত শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ

জামায়াত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভেতরে ও বাইরে যুগপৎভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও হাতিরঝিল থানা পূর্বের যৌথ উদ্যোগে অসহায় ও বেকারদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিরঝিল পূর্ব থানার আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, থানা অফিস সম্পাদক আসগর হোসাইন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াতের রাজনীতি কোনো বিশেষ নির্বাচন বা স্বার্থ হাসিলের জন্য নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য জনকল্যাণের রাজনীতি। জামায়াতের চার দফা কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্যÑ মানুষের কষ্ট লাঘব করা এবং বিপদের সময় পাশে দাঁড়ানো।’