হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুরা হলেন ওই গ্রামের লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও ছেলে জুবায়েল মিয়া (৪)।
স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।