ফের উত্তপ্ত মণিপুর ৪ জনের প্রাণহানি

কয়েক মাস তুলনামূলক শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চার জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই জনের প্রাণ গেছে পুলিশের গুলিতে। রাজ্যটির মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মেইতেই-অধ্যুষিত বিষ্ণুপুর জেলার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে মেইতেই সম্প্রদায়ের দুই শিশু নিহত হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দস কোন্থৌজাম জানিয়েছেন, গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে দুজন নিহত হন।

মেইতেই সম্প্রদায়ের অভিযোগ, কুকি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তবে কুকি গোষ্ঠীগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচন্দ সিং বলেছেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি এবং এই বোমা হামলাটি বিদ্যমান শান্তি বিঘিœত করতে আগ্রহী ব্যক্তি বা গোষ্ঠীর কারসাজি। কর্র্তৃপক্ষ মণিপুরের আঞ্চলিক রাজধানী ইম্ফল এবং এর আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে। পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। অর্থনৈতিক সুবিধা এবং চাকরির কোটা নিয়ে মণিপুরের প্রভাবশালী হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ২০২৩ সালের মে মাসে প্রথম সংঘর্ষ শুরু হয়। এতে সব মিলিয়ে প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।