আগামী মাসে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১২ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
ইসির চিঠিতে বলা হয়, গত ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন আগামী ১৪ মে তাদের তালিকা প্রকাশ করা হবে। ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে তারাই এই তালিকায় যুক্ত হবেন।
চিঠিতে আরও বলা হয়, এই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে আগামী ২০ এপ্রিল। ভুল সংশোধন, ভোটার এলাকা স্থানান্তর, মৃত ব্যক্তির নাম কর্তনের আবেদনের শেষ সময় ৩ মে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে।