পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারের জড়িয়ে আজাহার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আজগর আলী (৫৫) ওই গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক।

স্থানীয়দের বরাতে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, রবিবার সকাল থেকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সরোয়ারে আলম খান জানান, এঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন।