মালয়েশিয়ার সানওয়ে ও জেজি হেলথ কেয়ারের উদ্যোগে বিশ্বমানের চিকিৎসা সেবা

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টারের অভিজ্ঞ নিউরোসার্জন ডা. জোহান কুয়াহ বুন লিয়াংয়ের উপস্থিতিতে জেজি হেলথ কেয়ারে অনুষ্ঠিত হলো সৌজন্যমূলক বিশেষ ফ্রি কনসালটেশন প্রোগ্রাম।

আজ রবিবার অনুষ্ঠিত এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ বিনামূল্যে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের পুরো আয়োজনটি মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার এর সহযোগিতায় জেজি হেলথ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন মানসম্পন্ন চিকিৎসা সেবা পাওয়া তাদের জন্য এক বিরল অভিজ্ঞতা। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

অন্যদিকে ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এখানকার ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আয়োজক প্রতিষ্ঠান জেজি হেলথ কেয়ার এবং স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ বলেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে,যাতে দেশীয় রোগীরা বিনামূল্যে সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। মালয়েশিয়াতে চিকিৎসা নিতে আগ্রহীরা যেকোনও ধরনের সেবা সংক্রান্ত তথ্যের জন্য সানওয়ে মেডিকেল সেন্টারের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন।