জামালপুরের মাদারগঞ্জে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন দুপুরের দিকে তার বাবার সঙ্গে বাড়ির পাশে ধান খেতে সেচ দিতে যান। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ নিয়ে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে খন্দকার মো. শাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।