গোপালগঞ্জে তেলের পাম্প পরিদর্শনে ডা. কে এম বাবর এমপি

গোপালগঞ্জ শহরের বিভিন্ন তেলের পাম্প পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। রবিবার (১২এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি শহরের একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখেন এবং তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় ডা. কে এম বাবরএমপি বলেন, তেলের সংকটের মধ্যে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারি বরদাশত করা হবে না। কৃষকসহ সাধারণ মানুষ যাতে ন্যায্যভাবে তেল পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।তিনি আরও জানান, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা তেল মজুদ করার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কয়েকটি পাম্পে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হিরা ও যুবদলের সভাপতি রিয়াজ-উদ্দিন লিপটন সহ বিএনপির নেতা-কর্মীরা ।