গোপালগঞ্জ

বিএনপি নেতাদের মারধর: ১০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়আমী লীগের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে মারধর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এরপরই ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মারধরের শিকার উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে বুধবার (১৫ জুলাই) বিকেলে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ ও  নিষিদ্ধ  ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান বলেন, বিএনপি দুই নেতাকে মারধর তাদের মোটরসাইকেলে সংযোগ এবং নিষিদ্ধ সংগঠনের নামের সড়কে বিক্ষোভ করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো  হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত