হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাতে হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভি জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ ২৪ জেলা প্রতিনিধি বদরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম।
কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ইউএনবি ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান ভূঁইয়া মামুন, ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি নূরুল হক কবির।
সভায় দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।