থিয়েটার, অপেরা ও নৃত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ৫০তম লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার মতো সঞ্চলনার করেন ব্রিটিশ কৌতুক অভিনেতা নিক মুহাম্মদ। গত ৫ মার্চ মনোনয়ন ঘোষণা করা হয়, যেখানে ইনটু দ্য উডস এবং প্যাডিংটন প্রতিটি ১১টি করে সর্বাধিক মনোনয়ন পেয়েছিল।
মনোনীত ও বিজয়ীদের তালিকা অনুযায়ী, এবার ৫০তম লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতে নিয়েছেন জেমস গ্রাহামের ‘পাঞ্চ’ নাটকটি। এর মধ্যে সেরা নতুন নাটক ও নাটকে জোয়ান চরিত্রে অভিনয়ের জন্য জুলি হেসমনডাল্গকে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে লরেন্স অলিভিয়ার পুরস্কার জিতে নেন।
এদিকে, টেলিভিশন সিরিজ ‘প্যাডিংটন’ ১১টি মনোনয়ন পেয়ে সাতটি পুরস্কার জিতেছে, এর মধ্যে ছিল সেরা নতুন মিউজিক্যাল ও জেমস হামিদ ও আরতি শাহের জন্য মিউজিক্যালে সেরা অভিনেতার পুরস্কার। র্যাচেল জেগলার ‘এভিটা’ তে ইভা পেরনের চরিত্রের জন্য সেরা মিউজিক্যাল অভিনেত্রীর পুরস্কার জিতেছে। এর পাশাপাশি কোরিওগ্রাফার, ফ্যাবিয়ান আলোইস, সেরা থিয়েটার কোরিওগ্রাফারের পুরস্কারও জিতে নিয়েছে। যদিও এভিটা সেরা মিউজিক্যাল রিভাইভালের জন্য মনোনীত হয়েছিল কিন্তু পুরস্কারটি ডিজনি মিউজিক্যাল ফ্যান্টাসি ফিল্ম ‘ইনটু দ্য উডস’ কাছে চলে গেছে। এই ফ্যান্টাসি ফিল্মটি ১১টি মনোনয়ন পেযয়ে শুধুমাত্র রোলান্ড হোরভাথ ও আইডিন ম্যালোনকে সেরা লাইটিং ডিজাইনের জন্য পুরস্কার লাভ করেন।
অপরদিকে, অল মাই সন্স দুটি পুরস্কার জিতেছিল, যার মধ্যে ছিল সেরা রিভাইভাল এবং ক্রিস কেলারের চরিত্রে পাপ্পা এসিদুর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার ।
এছাড়া সেরা অভিনেতা খেতাব পেয়েছেন জনপ্রিয় নাটক ‘কেনরেক্স’র লেখক, প্রযোজক ও প্রধান অভিনেতা জ্যাক হোল্ডেন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নাটকটি ‘দ্য আদার প্যালেস’ হলে প্রদর্শিত হয়েছে।
আর ‘ইন্টার আলিয়া’ নাটকে ‘জেসিকা পার্কস’ চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন রোজামুন্ড পাইক। তার অভিনিত নাটকটি ২০২৫ সালে লন্ডনের ন্যাশনাল থিয়েটার লিটেলটন থিয়েটারে মঞ্চস্থ হয়েছে।