আসছে ট্রেজার আইল্যান্ড

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

রবার্ট লুই স্টিভেনসনের বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’ অবলম্বনে বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও মিনি-সিরিজ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্লাসিক সংস্করণ হলো ওয়াল্ট ডিজনির ১৯৫০ সালের ট্রেজার আইল্যান্ড সিনেমা, যা পরিচালনা করেছিলেন বায়রন হাসকিন।

এবার আবার ‘ট্রেজার আইল্যান্ড’ নিয়ে নতুন দুটি বড় প্রজেক্ট আসছে। সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম এমন খবর চাওর হচ্ছে। যদি আগেও কয়েক দফায় উপন্যাসটা নিয়ে সিরিজ চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার নতুন করে ডেভিড ওয়েরোলো অভিনীত এমজিএম সিরিজ এবং রিডলি স্কট ও হিউ জ্যাকম্যানের অভিনয়ে চলচ্চিত্র রূপান্তর হচ্ছে।

নতুন চলচ্চিত্রের অভিনেতা হিউ জ্যাকম্যান ও পরিচালক রিডলি স্কট। ছবি: সংগৃহীত

ডেভিড ওয়েরোলো ও হেইলি অ্যাটওয়েল অভিনীত ছয় পর্বের নতুন সিরিজটি আসছে এমজিএম প্লাস প্ল্যাটফর্মে। এছাড়া পরিচালক রিডলি স্কট ও অভিনেতা হিউ জ্যাকম্যানের (লং জন সিলভার চরিত্রে) নতুন একটি চলচ্চিত্র নির্মাণের কাজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

‘ট্রেজার আইল্যান্ড’ নিয়ে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র ও মিনি-সিরিজ নির্মিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ডিজনির প্রথম লাইভ-অ্যাকশন ছবি ট্রেজার আইল্যান্ড (১৯৫০), চমৎকার মিউজিক্যাল ছবি মাপেট ট্রেজার আইল্যান্ড (১৯৯৬), অ্যানিমেশন মাস্টারপিস ট্রেজার প্ল্যানেট (২০০২) এবং তারকা বহুল মিনি-সিরিজ ট্রেজার আইল্যান্ড (২০১২)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত