চৈত্র সংক্রান্তিতে জাবিতে হলো ব্যতিক্রমী ভেলা বাইচ

বাংলা নববর্ষের আগমনী বার্তাকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিরে এসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচের রোমাঞ্চ। চৈত্র সংক্রান্তি অর্থাৎ বাংলা বছরের শেষ দিনউপলক্ষে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে দুইজন করে মোট ২২ জন প্রতিনিধি অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় নবাব সলিমুল্লাহ হল ও তৃতীয় স্থান অধিকার করে কামাল উদ্দিন হল। বিজয়ী তিন হলের প্রতিনিধিদের যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর পুরস্কার দেওয়া হয়।