জলপ্রপাতে আগুন

সূর্য ডুবতেই জলপ্রপাত ফুঁড়ে গলগল করে বেরোতে থাকে জ্বলন্ত লাভার স্রোত। পানির রঙ পুরো আগুনের মতো। আসলে তা লাভা নয়। কিছুক্ষণ পর চারদিকে অন্ধকার নেমে আসে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট জাতীয় উদ্যানে, ‘হর্সটেল’ নামের একটি জলপ্রপাত রয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এই জলপ্রপাতে ফেব্রুয়ারি মাসে সূর্যাস্তের সময় এক অলৌকিক দৃশ্য দেখা যায়।

অস্তগামী সূর্যের আলোয় জলপ্রপাতের পানি গলে যাওয়া আগুনের মতো উজ্জ্বল কমলা ও লাল রঙ ধারণ করে, যাকে আগুনের ঝরনা বলা হয়। এ এক বিরল প্রাকৃতিক আলোকভ্রম। খালি চোখে দেখলে মনে হয়, পানির পরিবর্তে যেন লাভার স্রোত বেরিয়ে আসছে। ১০ মিনিট ধরে এভাবে পানি পড়ে। সূর্য পুরোপুরি ডুবে গেলে, আবার রঙ স্বাভাবিক হয়ে যায়। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন ভিন্ন কথা। আগুন জ্বলার জন্য পাথরগুলো যতটা গরম হওয়া প্রয়োজন, সেগুলো ততটা গরম নয়। সুতরাং কোনো বিক্রিয়ার কারণে আগুন তৈরি হয়নি। বিজ্ঞানীদের এমন কথার পর বিষয়টি রহস্যে পরিণত হয়েছে। দৃশ্যটি দেখার জন্য আকাশ পরিষ্কার থাকতে হয়। সামান্য মেঘ বা ধোঁয়া থাকলেও তা দেখা যায় না। এটি মূলত সাধারণ জলপ্রপাত, যা বসন্ত ও শীতকালে সচল থাকে। তবে ফেব্রুয়ারির বিশেষ মুহূর্তে তা আগুন ঝরনায় পরিণত হয়। হয়তো রহস্য উন্মোচিত হবে কোনো একদিন, এর আগ পর্যন্ত থাকতে হচ্ছে মুগ্ধতা মেশানো প্রকৃতির বিভ্রান্তির জালে।