বলি খেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার তারিকুল ইসলাম জীবন!

বাংলা নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব পুকুরের ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়। প্রায় ৯০ বছরের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার তারিকুল ইসলাম জীবন বলি। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও রাজনীতিক ও চন্দনাইশের কৃতিসন্তান প্রয়াত মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত এই বিশ্ব পুকুরের বলি খেলা।

সোমবার (১৩এপ্রিল) বিকেলে বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর আয়োজনে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয়। এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলি খেলায় অর্ধশতাধিক প্রতিযোগি অংশ নেন।গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস থাকে প্রতিবছরই। এদিন বলি খেলা দেখতে সাড়ে ৪টার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোররা স্কুল মাঠে ভিড় করে। বলি খেলার সময় দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে উঠে। শত শত দর্শক স্কুল মাঠে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন। মেলা উপলক্ষ্যে ব্যবসায়ীরা নানা পণ্য নিয়ে এসেছিলেন।

সমাজসেবক ও ব্যবসায়ী বোরহান উদ্দিনের সভাপতিত্বে বলি খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক আবু তাহের, বিএনপি নেতা মো সাদেক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, সমাজসেবক গিয়াস উদ্দীন, হাজী ফেরদৌস আলম, প্রবাসী আনোয়ার, ফরিদসহ বিশিষ্টজনরা। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। 

Untitled-1

চন্দনাইশে ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলিখেলা