টানা দ্বিতীয়বার সেমিতে পিএসজি

লিভারপুলে ১৫ এপ্রিল আসে শোকের বার্তা নিয়ে। প্রায় চার দশক আগে শেফিল্ড ওয়েনসডের হিলসবোরো স্টেডিয়ামে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান লিভারপুলের ৯৭ সমর্থক। প্রতি বছর তাই দুঃসহ স্মৃতির দিনটি গভীর শোকে পালন করেন অলরেডরা।এবার লিভারপুলের জন্য ১৫ এপ্রিলের বিষাদে যোগ হলো চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও। হিলসবোরো ট্র্যাজেডির ৩৭তম বার্ষিকীর আগের দিন আজ পিএসজির কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আর্নে সøটের দল। পিএসজির দুটি গোলই করেছেন উসমান দেম্বেলে।