কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ৭২ হাজার পিস ইয়াবা ২ মাদককারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে মিয়ানমারের মুদ্রা ১১ হাজার কিয়াত উদ্ধার করা হয়। নৌবাহিনী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬এপ্রিল) ভোর সকালের দিকে নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মাদক অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে ২ জনকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বাক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় গোপন সংবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোট থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল এবং ১১ হাজার মিয়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়। পরবর্তীতে, জব্দকৃত মাদক, মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।