রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা নাতি মো. জাবেদ জানান, যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে রাস্তা পার হওয়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
আমেনা বেগমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায়। তার স্বামীর নাম সোলোমান দেওয়ান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।