রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩

গ্রেপ্তাদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৪৫, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশানে ৪০, উত্তরা ৫৫ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে,  নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

গ্রেপ্তাদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৪৫, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশানে ৪০, উত্তরা ৫৫ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০ টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাউল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি প্রাইভেটকারের রিমোর্ট চাবি ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত