পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেলচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে এই দুর্ঘটনায় ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৬৫) উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে একাডেমিক মোড়ে সাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় রফিকুলকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।