জেদ্দা বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশী হজ ফ্লাইট। এর মধ্য দিয়ে ২০২৬ সালের হজ ফ্লাইট শুরু হল। ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ বিমানের দুটি ও সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট। স্থানীয় সময় ভোর পাঁচটা ৫.১০ মিনিটে হজ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ বিমানটি ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদদা বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছে।
আগত হজ যাত্রীদের ফুল ও খেজুর দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাউন্সেলর হজ্জ মোহাম্মদ কামরুল ইসলাম, মৌসুমী হজ অফিসার মো. রুহুল আমিন, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের অশোক মারহাবার ম্যানেজার রায়েদ বাকসাউন ও বিমানবন্দর ইমিগ্রেশনের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদিসহ ঊর্ধ্বতনও কর্মকর্তারা। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আগত হজ যাত্রীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ আরো ১২টি বাংলাদেশী হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা ও মদিনায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বাংলাদেশে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।