বিসিএস পরীক্ষার নমুনা ভাইভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মো. রাকিব উজ জামান।  ৪৪তম বিসিএসে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তার অভিজ্ঞতার আলোকে বিসিএস ভাইভা প্রার্থীদের জন্য নমুনা ভাইভা তুলে ধরেছেন জেলি খাতুন

চেয়ারম্যান : বাহিরে সবাই Cooperative ছিল, সবকিছু ঠিকঠাক ছিল তো?

মো. রাকিব উজ জামান : জি ম্যাডাম, আমি যদিও একটু দেরিতে এসেছিলাম, তবে সবাই বেশ cooperative ছিল, তাই আমার কোনো সমস্যা হয়নি।

চেয়ারম্যান : দেরি হলো কেন?

মো. রাকিব উজ জামান : আমি পেছনে ক্যানটিনে ছিলাম এবং ৯.৪৫-এ প্রবেশ করি, আপনার বোর্ড ১ নম্বরে ডাকায় আমার মিস হয়ে যায়। পরবর্তী বোর্ডে আর রোল খুঁজে পাইনি।

চেয়ারম্যান : আমরা সবাই আসলে তাড়াতাড়ি ভাইভা শুরু করতে চাই, তাই সবাই শুরুর দিকে বোর্ড নিতে চায়।

আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন। আমি আপনাকে economics  থেকে প্রশ্ন করব, এখন করব, নাকি পরে?

মো. রাকিব উজ জামান : ম্যাডাম, আপনার ইচ্ছে, আমি প্রস্তুত রয়েছি।

চেয়ারম্যান : Economics deals with...?

মো. রাকিব উজ জামান : Efficient use of resource. 

চেয়ারম্যান : Resource is...?

মো. রাকিব উজ জামান : Something that belongs value.

চেয়ারম্যান : আচ্ছা, আমাদের যে development  হচ্ছে তা আমরা কীভাবে বুঝতে পারব?

মো. রাকিব উজ জামান : Per capita income, GDP growth, literacy rate, standard of living  পর্যবেক্ষণ করে, ম্যাডাম।

চেয়ারম্যান : একজন অর্থনীতির ছাত্র হিসেবে development-কে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি?

মো. রাকিব উজ জামান : এটিকে Rostow’s growth Model  এ ব্যাখা করতে পারি। যার ৫টি stage  আছে। আমরা দ্বিতীয় stage-pre take off period-এ রয়েছি। যেহেতু আমরা খউঈ LDC graduation করতে যাচ্ছি, আমাদের অর্থনীতি maturity level-এর দিকে ধাবিত হবে ধীরে ধীরে।

চেয়ারম্যান : এই অবস্থায় আমাদের LDC graduation  করা উচিত কিনা?

মো. রাকিব উজ জামান : অবশ্যই উচিত, ম্যাডাম। আমাদের কিছু সংস্কার নিয়ে কাজ করা হচ্ছে, যা সঠিকভাবে করতে পারলে LDC graduation  আশীর্বাদ হবে, আর তা করতে না পারলে ২০৩০-এর পরও করে লাভ হবে না।

চেয়ারম্যান : LDC graduation  করলে আমরা কী কী সমস্যায় পড়ব?

মো. রাকিব উজ জামান : Official Development Assistant  কমে যাবে, সুদের হার বেড়ে যাবে, TRIPS-এর স্বত্বাধিকার হারিয়ে যাবে।

চেয়ারম্যান : এগুলো overcome করতে পারব কীভাবে আমরা?

মো. রাকিব উজ জামান : আমরা Demographic dividend  পাচ্ছি, এটিকে কাজে লাগাতে হবে। আমাদের Economic diplomacy-এর কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে।

চেয়ারম্যান : Infrastructural কিছু আছে কিনা?

মো. রাকিব উজ জামান : আমাদের বেশ কিছু mega project  চলমান, যা ২০২৬ সাল নাগাদ operational mood-এ যাবে।

চেয়ারম্যান : সংসদে নারীদের সংরক্ষিত আসন থাকা উচিত কিনা?

মো. রাকিব উজ জামান : আমি মনে করি উচিত।

চেয়ারম্যান : কেন?

মো. রাকিব উজ জামান : নারীরা decision making process-এ এখনো পর্যাপ্ত অবদান রাখতে পারছেন না, Women empowerment-এর জন্য প্রয়োজন রয়েছে।

চেয়ারম্যান : কিন্তু ঘরের কাজ কে করবে তাহলে? আমাদের সমাজে তো ধরেই নেওয়া হয় নারীরা সংসার দেখবে, বাচ্চা-কাচ্চা মানুষ করবে।

মো. রাকিব উজ জামান : ম্যাডাম ঘরে-বাহিরে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করা উচিত। এ ছাড়া যদি দুজনই কর্মজীবী হয়ে থাকে সেক্ষেত্রে ঘরের কাজের জন্য সহকারী রাখা যেতে পারে। এতে করে নতুন করে employment generation  হবে।

চেয়ারম্যান : একটা প্রবাদ আছে, শুনেছেন তো ‘The way of man’s heart is through his stomach’ ব্যাখ্যা করুন।

মো. রাকিব উজ জামান : : Can you repeat the question Madam?

চেয়ারম্যান : বাংলায় বলতে গেলেন...!

মো. রাকিব উজ জামান : আমি প্রবাদটি আগে শুনিনি, তবে ব্যাখ্যা করতে পারব Gender is a minor factor here. It’s not necessary that only women will cook. If both are job holders then they can assign someone else that creates new job.

এক্সটার্নাল-১ : আপনি Rostow’s Model-এর কথা বললেন আমি এখান থেকেই প্রশ্ন করি প্রথম ও দ্বিতীয় ধাপের পার্থক্য কী বলতে পারবেন?

মো. রাকিব উজ জামান : স্যার, প্রথম stage  হলো primitive stage  যেখানে agro based economy সু কিন্তু দ্বিতীয় stage-এ এই economy-এর উন্নয়ন হয়, employment generation nq, Investment  বৃদ্ধি পায়।

এক্সটার্নাল-১ : এখানে কীভাবে পরের ধাপে যায়? Agro থেকে যাওয়ার একটা system আছে।

মো. রাকিব উজ জামান : স্যার, agro sector--এর Marginal Productivity of Labour zero  এ রকম labour-এর সংখ্যা বেশি থাকে, যারা migration করে industrial sector এ যায়, তখন agro based business -তে এ industry করে। যেমন : আমরা আগে ফল চাষ করতাম, এখন এগুলোকে ফ্রোজেন করে, G contribution  করি এবং দেশের বাইরে রপ্তানি করি।

এক্সটার্নাল-১ : আমাদের কোন sector এ

growthবেশি?

মো. রাকিব উজ জামান : Industrial.

এক্সটার্নাল-১ : আরও specific করেন, Manufacturing? 

মো. রাকিব উজ জামান : জি, স্যার।

এক্সটার্নাল-১ : Real GDP  এবং Nominal GDP  এর পার্থক্য কী?

মো. রাকিব উজ জামান : Real GDP Base year ধরে করা হয়, Nominal GDP current year-এর price level-এ করা হয়।

এক্সটার্নাল-১ : এখন Base year  কত?

মো. রাকিব উজ জামান : ২০১৫

এক্সটার্নাল-১ :  এটা কি পরিবর্তন করার

দরকার আছে?

মো. রাকিব উজ জামান : স্যার, সাধারণত এটি ১০ বছর পর পর পরিবর্তন করা হয়। গত Base year  ছিল ২০০৫, তাই পরিবর্তন করা যেতে পারে। তবে ২০২৪ করা ঠিক হবে না, এক্ষেত্রে একটি stable year-কে আদর্শ হিসেবে ধরে নিতে হয়।

এক্সটার্নাল-১ : Dollar--এর exchange rate টা বেড়ে যাওয়ার কারণ কী কী?

মো. রাকিব উজ জামান : স্যার, Curb market  -এর সঙ্গে real market Gi rate parallel  নয়, হুন্ডি, অভ্যন্তরীণ মূল্যস্ফীতির জন্য domestic currency devaluation, Import oriented economy, Debt payment, এ ছাড়াও অনেক দিন ৮৫ টাকায় কৃত্রিমভাবে exchange rate  ধরে রাখা হয়েছিল।

এক্সটার্নাল-২ : BERC  তে কী কী কাজ করেন?

মো. রাকিব উজ জামান : আমরা মূলত ৪টি কাজ করি।

১. . Energy  খাতের dispute Settlement

২. লাইসেন্স দেওয়া

৩. ট্যারিফ নির্ধারণ

৪.  জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা

এক্সটার্নাল-২ : আপনারা consumer-এর জন্য কী করেন? তারা তো আপনাদের ওপর খুশি না।

মো. রাকিব উজ জামান : স্যার, আমরা bridge  হিসেবে কাজ করি একদিকে যেমন সরকারের interest  দেখতে হয় অন্যদিকে consumer-এর interest ও দেখতে হয়, তাই আমরা গণশুনানির মাধ্যমে সব stakeholder, caab, পধধন, এমনকি বিজ্ঞাপনের মাধ্যমে একজন individual--এর মতামত নিয়ে fair price  নির্ধারণ করি।

এক্সটার্নাল-২ : কাজ করতে গিয়ে কী কী difficulties face  করতে হয়েছে?

মো. রাকিব উজ জামান : বিগত কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা প্রেশার তো ছিলই। তবে BERC নিজের মতো কাজ করে আসছে। বিগত সময় আমাদের  নিকট হতে tariff করার ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং সম্প্রতি তা ফিরিয়ে দেওয়া হয়। বর্তমান কমিশন বেশ স্বাধীনভাবেই কাজ করছে।

এক্সটার্নাল-২: ২০১৬ সালের reserve চুরি হওয়ার কারণ কী ছিল?

মো. রাকিব উজ জামান : Cyber security strong  ছিল না, স্যার।

এক্সটার্নাল-২ : কোথায় কোথায় ঝামেলা ছিল?

 মো. রাকিব উজ জামান : Off day  তে প্রিন্টার অন থাকার কথা না, তারপরও কেন ছিল তা প্রশ্নসাপেক্ষ। Real time observation  কোন system  ছিল না। এত গুরুত্বপূর্ণ একটা area তে, যে কেউ যাওয়া আসা করতে পারত। যা পরবর্তী সময়ে restricted করা হয়েছে।

এক্সটার্নাল-২ : আপনি তো নারীদের জন্য কোটার কথা বললেন এবং western culture-কে promote  করতে চাইলেন দেশে, আমাদের দেশের তো কিছু সংস্কৃতি আছে, আপনি তো এগুলোকে deny করছেন তাহলে?

মো. রাকিব উজ জামান : দুঃখিত স্যার, ম্যাডাম আমাকে সংসদে সংরক্ষিত আসনের কথা বলেছিলেন। Women empowerment--এর জন্য যা আমাদের প্রয়োজন রয়েছে। তবে অন্য কোনো কোটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এ ছাড়া আমাদের দেশ developing stage--এ রয়েছে এ রকম অবস্থায় দেশের ৫০% জনসংখ্যাকে পিছিয়ে রেখে আমরা আমাদের কাক্সিক্ষত উন্নয়ন করতে পারব না। Demographic Dividend-কে কাজ লাগাতে আমাদের সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

চেয়ারম্যান : ঠিক আছে, আপনি আপনার কাগজপত্র নিয়ে আসতে পারেন।

মো. রাকিব উজ জামান : ধন্যবাদ, ম্যাডাম।

সবাইকে সালাম দিয়ে এক্সটার্নাল -২ থেকে কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম।