চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনিদ্যার এলাকায় শুক্রবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার সকালে সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) সুজন হালদার।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা একটি নির্জন ও বিচ্ছিন্ন বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় শিশুটির বাবা-মা ঘরে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী মিলাদ (৪২) ঘরে প্রবেশ করে একা ঘুমিয়ে থাকা শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মিলাদ একই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হালদার বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’