এবার স্বাধীনভাবে সিনেমা বানাবেন ওবামা দম্পতি

গত আট বছর ধরে নেটিফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী লেডি মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান হায়ার গ্রাউন্ড প্রোডাকশনস। সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির মেয়াদের ইতি ঘটেছে। 

এবার স্বাধীনভাবে পথচলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি (ফিলাডেলফিয়া -এ যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বারাক ওবামা। গণমাধ্যম, ক্রীড়া ও বিনোদন অঙ্গনের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানের পৃথক আলোচনায় অংশ নেন বারাক ও মিশেল। সেখানে ‘হায়ার গ্রাউন্ড’-এর যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তারা। 

বারাক ওবামা বলেন, নেটফ্লিক্সের সঙ্গে এই দীর্ঘ সহযোগিতা তাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক অর্থে শক্ত ভিত্তি তৈরির সুযোগ। তবে সময়ের প্রয়োজনেই তারা এখন আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চান। তাঁর ভাষায়, তারা এমন একটি স্বাধীন কাঠামোয় রূপান্তর প্রক্রিয়ায় রয়েছেন, যেখানে একাধিক স্টুডিওর সঙ্গে কাজের সুযোগ তৈরি হবে।